রাণীশংকৈলে এক রাতে ৭ কঙ্কাল চুরি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের রসুনপুর কবরস্থান থেকে এক রাতেই ৭টি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে স্থানীয় লোকজন ওই কবরস্থানে গরু-ছাগলকে ঘাস খাওয়াতে গেলে কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। এ ঘটনা জানতে পেরে এলাকাবাসী কবরস্থানে ভিড় জমান। লোকজন তাদের নিজ নিজ স্বজনের কবর রক্ষিত আছে কিনা, তা চিহ্নিত করে দেখেন।
এলাকাবাসীরা জানান, ওই কবরস্থান থেকে মোট ৭টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। চুরি হওয়া কঙ্কালগুলো রসুনপুর গ্রামের বিভিন্নজনের মৃত স্বজনদের। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই কবরস্থান থেকে আগে কখনো কঙ্কাল চুরির ঘটনা ঘটেনি।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সকালের সময়কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
T.A.S / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি