ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে পলিথিন ব্যাগ বন্ধে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ৩:২৮

মানিকগঞ্জে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিংব্যাগের ব্যবহার বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, নিষিদ্ধ পলিথিনের শপিংব্যাগের পরিবর্তে কাপড়, কাগজ ও পাটের তৈরি পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ, ধারক, মোড়ক ব্যবহার করার জন্য সকলকে সচেতন হতে হবে। তিনি সকল ব্যবসায়ী, দোকান মালিক ও বিক্রেতাদের পলিথিনে পণ্য সরবরাহ না করার জন্য অনুরোধ জানান।

এ সময় তিনি বলেন, নিষেধ ও বাধা উপেক্ষা করে যদি কেউ পলিথিন ব্যাগ ব্যবহার করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইউসুফ আলী। তিনি বলেন, পলিথিন ও পলিপ্রপাইলিনের তৈরি শপিংব্যাগ উৎপাদন ও বাজারজাতকরণ আইনত নিষিদ্ধ। আগামী ১ নভেম্বর থেকে নিষিদ্ধ পলিথিনের শপিংব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি, পরিদর্শক মো. আ. রাজ্জাক ও মো. তানজীর আহমেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সদস্য সচিব শাহানুর ইসলাম, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে।

T.A.S / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত