আক্কেলপুরে ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলমের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সড়কে মানববন্ধন করেছেন উপজেলার সর্বস্তরের জনসাধারণ। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে মানববন্ধন করেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে তারা স্মারকলিপি প্রদান করেন বিভিন্ন দপ্তরে।
আক্কেলপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম ২০২৩ সালের ১ অক্টোবর আক্কেলপুরে যোগদান করেন। এক বছর দায়িত্ব পালনের পরে গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগে বদলি করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে আক্কেলপুর উপজেলাবাসী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী সমিতি, খেলোয়াড় সমতির ব্যানারে প্রায় ৪০০ জন সাধারণ জনতা, শিক্ষক-ছাত্র, রাজনীতিবিদ, চাকরিজীবী ও মহিলা ‘বদলি আদেশ মানি না’ প্ল্যাকার্ড হাতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা জানান, উপজেলা নির্বাহী কমকর্তা হিসেবে যোগদানের পর তার একের পর এক জনবান্ধব উদ্যোগে বদলে যায় উপজেলার দৃশ্যপট। উন্নত হয় শিক্ষার পরিবেশ, উপজেলা প্রশাসনের কাজেও আসে স্বচ্ছতা। আক্কেলপুরে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি একজন ইউএনও হিসেবে নয়, নিজেকে আক্কেলপুরবাসীর একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন। প্রশাসনিক কাজে নিজের সততা ও কর্মদক্ষতার পরিচয় দিয়ে পেয়েছেন শুদ্ধাচার পুরস্কারও।
মানব বন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজামান কমল, পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর চৌধুরী বাদশা, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এসএম রাশেদুল আলম সবুজ, বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল, আমিনুল ইসলাম ইকু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজর রহমান, কাশিড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেদায়েতুল ইসলামসহ বিভিন্ন পেশার মানুষ।
উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামরুজামান কমল বলেন, মনজুরুল আলম একজন জনবান্ধব ইউএনও। তার যোগদানের পর থেকে এলাকার ব্যাপক উন্নতি হয়েছে। তিনি নিজেকে সেবক হিসেবে প্রতিষ্ঠিতি করতে পেরেছিলেন। এই উপজেলায় তাকে আরো কিছুদিন প্রয়োজন। তাই তার বদলির আদেশ প্রত্যাহার করার জন্য আমরা মানববন্ধন ও স্মারকলিপি প্রাদান করছি।
এ বিষয়ে ইউএনও মনজুরুল আলম বলেন, স্বাভাবিক নিয়মেই আমার বদলি হয়েছে। সরকার চাইলে যে কোনো সময় যে কোনো স্থানে বদলি করতে পারে। আক্কেলপুর উপজেলাবাসী তাদের ভালোবাসা থেকেই মানববন্ধন করেছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সরকার বদলির বিষয়ে যে সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নিব।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার