ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় শায়িত বিএনপি নেতা কায়েম উদ্দিন সরকার


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ৩:৫৯

নওগাঁর ধামইরহাটে বিএনপির বর্ষীয়ান নেতা, ধামইরহাটে এক নামে যার পরিচয়; উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক প্রবীণ রাজনীতিক কায়েম উদ্দিন সরকারের (৭২) জানাজা সম্পন্ন হয়েছে। এরপর বুধবার (২৩ অক্টোবর) হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় কবরে শায়িত হলেন বর্ষীয়ান এই নেতা।

বিএনপির দুঃসময়ের কাণ্ডারি হিসেবে পরিচিত ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন ত্যাগী এই নেতা। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে দীর্ঘদিন অসুস্থ থাকাবস্থায় জয়পুরহাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ৪ মেয়ে, ২ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ জোহর ধামইরহাট ফুটবল মাঠে তার জানাজায় অংশগ্রহণ ও স্মৃতিচারণ করেন- ধামইরহাট-পত্নীতলা আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান, জেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা যুবদলের আহ্বায়ক বায়েজিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাহবুবার রহমান চৌধুরী চপল, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক এমএ ওয়াদুদ, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ হানজালা, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, সাবেক যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা যুবদল নেতা আজমল হোসেন চৌধুরী শাহান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুর রহমান সরকার, পৌর বিএনপির সাবেক সম্পাদক রেজুয়ান হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি আনারুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহেল হোসেন সুমন, ছাত্রদল নেতা রুম্মন, রতন হোসেন, পৌর ছাত্রদল নেতা আবু সাইদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।

T.A.S / জামান

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন