সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বুধবার (২৩ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- নোয়াগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আমিনউদ্দিন ভূঁইয়া, জামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন জালাল, আওয়ামীলীগ কর্মী আনার হোসেন, মৃদুল মিয়া ও শহিদুল্লাহ মিয়া।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পণ্ড করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা একজোট হয়ে গত ৪ আগস্ট আগ্নেয়ান্ত্র, পিস্তল, শটগান, ককটেল ও লাঠিসোটা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর সিনহা গার্মেন্টস এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে জনমনে আতংক তৈরি করে। একপর্যায়ে তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়লে পথচারী শফিক মিয়া মারা যান। ওই ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
T.A.S / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার