ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ সৃজনের বিরুদ্ধে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৩-১০-২০২৪ বিকাল ৬:৫৭

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকগণের ১০ গ্রেডের দাবির বিপরীতে বৈষম্যমূলক সহকারী প্রধান শিক্ষক পদ সৃজনের বিরুদ্ধে লালমনিরহাটে প্রতিবাদ সমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বুধবার (২৩ অক্টোবর) বিকালে লালমনিরহাট-বুড়িমাড়রী মহাসড়কের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট ভবনের সামনে ১০ম গ্রেড বাস্তবায়ন কমিটির ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন শিক্ষকবৃন্দ। এ সময় পিটিআইয়ে প্রশিক্ষণার্থী শিক্ষক ও জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে অংশ নেয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাদের লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত ১৬ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতিক্রমে একটি পরিপত্র প্রকাশিত হয়েছে ৯ হাজার ৫৭২টি সহকারী প্রধান শিক্ষক পদ সৃজনের জন্য। এই পদের সুপারিশের প্রতিবাদে লালমনিরহাটসহ সারাদেশের ৬৭টি পিটিআই একযোগে কর্মসূচি পালন করছে।

শিক্ষকবৃন্দ লিখিত বক্তব্যে তাদের দাবি তুলে ধরে বলেন, আমরা এই সহকারী প্রধান শিক্ষক পদ চাই না। এই পদ বাস্তবায়ন হলে শিক্ষকদের উচ্চতর গ্রেডের জটিলতা, স্ববেতনে পদোন্নতির জন্য আর্থিক ক্ষতিসহ বিভিন্ন জটিলতার সৃষ্টি হবে। আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অধিকার দশম গ্রেড বাস্তবায়ন চাই। আর এই পদ দশম গ্রেডের পক্ষে প্রথম প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে।

তাদের দাবি, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন না করে সহকারী প্রধান শিক্ষক পদ সৃজন করে শিক্ষকদের যারা স্থায়ীভাবে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে রাখার প্রয়াস চালাচ্ছে, আমরা তাদের সতর্ক করতে চাই- আপনারা প্রাথমিক শিক্ষাকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন না। আপনারা দশম গ্রেড বাস্তবায়ন করুন। 

বক্তারা বলেন, মেধাবীদের প্রাথমিক সেক্টরে ধরে রাখতে দশম গ্রেড বাস্তবায়নের বিকল্প অন্য কোনো কিছু হতে পারে না। মেধাবীরা প্রাথমিক সেক্টরে এলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন হবে, যা দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা পালন করবে। মনে রাখা দরকার, একটি শিশুকে নৈতিকতা নিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সবচেয়ে বেশি অবদান রাখেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। আমরা অবিলম্বে সহকারী প্রধান শিক্ষক পদ বাতিল করে দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ হিসেবে দশম গ্রেড ও শতভাগ পদোন্নতি চাই।

অতিদ্রুত দশম গ্রেডের বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া শিক্ষকবৃন্দ।

T.A.S / জামান

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন