ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘কমওয়ার্ড ২০২৪’-এ বিকাশ-এর ধারাবাহিক সাফল্য

বিজ্ঞাপন ও সৃজনশীল যোগাযোগে ১৬টি পুরস্কার জিতলো বিকাশ


প্রেস রিলিজ  photo প্রেস রিলিজ
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ১১:৪২

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বিজ্ঞাপন এবং ক্রিয়েটিভ কমিউনিকেশনস খাতের সম্মাননা ‘কমওয়ার্ড ২০২৪’-এ তিনটি গোল্ডসহ মোট ১৬টি পুরস্কার জিতেছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ-এর বিভিন্ন ক্যাম্পেইন। উল্লেখ্য, গত বছর কমওয়ার্ড ২০২৩-এ তিনটি গোল্ডসহ মোট সাতটি পুরস্কার জিতেছিলো বিকাশ।

এবারের আসরে বিকাশ-এর ‘আমার বিকাশ ঠেকায় কে’ ক্যাম্পেইনটি ১টি গোল্ড, ২টি সিলভার ও ১টি ব্রোঞ্জ জিতেছে; ‘প্রেমের বিকাশ’ ১টি গোল্ড, ১টি সিলভার ও ৩টি ব্রোঞ্জ; ‘প্রবাসীদের অন্তরের গান’ ১টি গোল্ড এবং এমএফএস খাত নিয়ে সচেতনতামূলক একটি ক্যাম্পেইন ২টি সিলভার ও ১টি ব্রোঞ্জ জিতেছে। এছাড়া, ‘বিকাশ পে লেটার’, ‘বিকাশ থাকতে ক্যাশ কেন?’ এবং ‘দেশের জন্য কাজ করি’ ক্যাম্পেইনগুলোও ১টি করে ব্রোঞ্জ জিতেছে। বিকাশ এবং বিকাশ-এর পক্ষে ক্রিয়েটিভ এজেন্সি মিডিয়াকম, এক্স-ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সি, ব্রেড অ্যান্ড বাটার, ইন্ডি রিলস ও এফসিবি বিটপি এই পুরস্কারগুলো জিতে নিয়েছে।

দেশের বিজ্ঞাপন এবং ক্রিয়েটিভ কমিউনিকেশনস খাতে কাজ করা ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে বড় মিলনমেলা হিসেবে পরিচিত এই কমওয়ার্ড-এর ১৩তম আসর সম্প্রতি আয়োজিত হয় স্থানীয় একটি হোটেলে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় ক্রিয়েটিভ এজেন্সি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর করা বিভিন্ন সফল ও কার্যকর কমিউনিকেশনকে স্বীকৃতি দিতেই ২০০৯ সাল থেকে এই আয়োজন করে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবার ২৬টি ক্যাটাগরিতে ১,৩৮০টি মনোনয়ন জমা পড়ে, যার মাঝে ১৪৬টি বিজ্ঞাপন ও সৃজনশীল প্রচারণা কমওয়ার্ডে পুরস্কৃত হয়েছে।

T.A.S / T.A.S

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার