ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় তালবীজ বপন করলেন জেলা প্রশাসক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ৩:২৩

প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে ও পরিবেশ রক্ষার পাশাপাশি গুড়ের চাহিদা পূরণের লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বালিয়াটি ইউনিয়নের মুন্সিচর এলাকার একটি রাস্তায় তালবীজ বপনের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন বলেন, জেলায় ২০ হাজার তালবীজ রোপন করা হবে। আমরা এরমধ্যেই সীমাবদ্ধ থাকব না, পর্যায়ক্রমে তালবীজ বপন আরো বাড়ানো হবে। তালগাছ আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। সেই সাথে পরিবেশকে রক্ষা করে। বেশি তালগাছ হলে সেগুলো থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করা যায়। এতে আমাদের গুড়ের চাহিদা পূরণ হয়। এই গুড় ভেজালমুক্ত। তাই তালগাছ রোপণের পাশাপাশি পরিচর্যা করার জন্য পরামর্শ দেন তিনি।

এরপর জেলা প্রশাসক বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস ও ইউএনও অফিস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান, সহকারী কমিশনার (ভূমি) তানবীর আহমদ, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, বালিয়াটি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত