রায়গঞ্জে সেনাবাহিনীর হস্তক্ষেপে শিক্ষক নিয়ে দ্বন্দ্বের অবসান
সিরাজগঞ্জের রায়গঞ্জে সেনাবাহিনীর হস্তক্ষেপে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে দ্বন্দ্বের অবসান হয়েছে। উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস রবিনকে অপসারণ করার জন্য দলীয় মদদপুষ্ট কিছু সহকারী শিক্ষক বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী সহকারী শিক্ষক এবং কিছু বহিরাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর সিদ্ধান্ত না মেনে সংঘবদ্ধ হয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, বুধবার (২৩ অক্টোবর) উভয়পক্ষকে ডেকে সিদ্ধান্ত নেয়া হয় যে, অস্থায়ী স্কুল কমিটি গঠন করা হবে এবং বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্বে বহাল থাকবেন।
উপজেলার নিমগাছি আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, এমন পরিস্থিতিতে ঘটনার সাথে সরাসরি যুক্ত এবং মদদদাতা হিসেবে চারজন সহকারী শিক্ষককে ক্যাম্পে আনা হয়। বহিরাগত একজন নাশকতা সৃষ্টিকারী ঘটনা চলাকালীন জানালার গ্রিলে আঘাতপ্রাপ্ত হয়ে কপালের এক পাশে কেটে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
তারা আরো জানায়, উপজেলা বিএনপির সভাপতি, সম্পাদক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এসে তারা দায়িত্ব নিয়েছেন এবং উপজেলার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার তাদের নির্দেশনা প্রদান করেছেন। এ সময় অভিযুক্তদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস রবিন বলেন, সেনাবাহিনীর হস্তক্ষেপে আমাদের দ্বন্দ্বের অবসান ঘটেছে। আশা করি এ নিয়ে প্রতিপক্ষ আর কোনো দ্বন্দ্বে জড়াবে না। তবে প্রশাসনের কাছে আমার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি দেখার অনুরোধ রইল। সেই সাথে বিদ্যালয়ের সকল খাতাপত্র স্বাক্ষরসহ দ্রুত সুশৃঙ্খলভাবে শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ সৃষ্টি করার জন্য সকল শিক্ষক এবং প্রশাসনের নিকট অনুরোধ জানাই।
T.A.S / জামান
নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার
আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই