রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু মুসা, সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার, বিজিবির নায়েব সুবেদার আব্দুল মোতালেব ও প্রতিনিধি ফারুক হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, সম্পাদক মাওলানা রজব আলী, জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আবুল কালাম, জীতেন্দ্রনাথ বর্মণ, শরৎচন্দ্র রায়, মতিউর রহমান মতি, পূজা উদযাপন কমিটির সম্পাদক সাধন বসাক উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় বিভিন্ রাজনৈতিক দলের নেতা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন। জামায়াত নেতা মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, দেশে এখন একটা ক্রিটিক্যাল অবস্থা চলছে। নির্বাচিত সরকার না থাকায় এক ধরনের সংকট চলছে। তাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জোরালো ভূমিকা রাখতে হবে। চুরি-ডাকাতি বন্ধে ও মাদক দমনে আমাদের কঠোর হতে হবে, কোনো ছাড় দেয়া যাবে না।
মাওলানা রফিকুল ও রজব আলী তাদের বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও বিভিন্ন অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি বন্ধের ওপর জোর দেন। বিএনপি সম্পাদক আলিফ তার বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপির অব্যাহত সহযোগিতার কথা বলেন। একই সাথে তিনি অন্য দল ও নেতাদের একই ভূমিকা আশা করেন। বিএনপি নেতা মহসিন আলী তার বক্তব্যে সম্প্রতি গণঅধিকার পরিষদের নেতা মামুনের অতি তৎপরতায় সৃষ্ট সমস্যার কথা তুলে ধরেন।
ওসি তার বক্তব্যে চুরি-ডাকাতি ও মাদক দমনে থানায় যথাসময়ে মামলা না করা ও সাক্ষী না পাওয়ার কথা বলেন। এজন্য তিনি পুলিশের অসহায়ত্বের কথা বলেন।
সেনা কর্মকর্তা আবু মুসা তার বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও সেনাবাহিনীর ওপর চাপ কমাতে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঠিক ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্ব দেন।
ইউএনও তার বক্তব্যে বলেন, অভিযোগ পেলেই সমস্যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। অনেক সমস্যার সমাধান করাও হয়েছে।
T.A.S / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি