ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

অবশেষে কেরানীগঞ্জের অবৈধ সিসা কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ২৪-১০-২০২৪ বিকাল ৭:১০

ঢাকার পাশে কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাপুর করেরগাঁও এলাকায় নিউ বিসমিল্লাহ ব্যাটারি হাউজ নামে একটি অবৈধ সিসা কারখানায় অভিযান চলিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়। 

পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে উঠেছে এই সিসা গলানোর কারাখানা। কারখানায় কর্মরত কর্মচারীরাও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। হুমকির মুখে পশুপাখিও। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাসের পর মাস চলে আসছে এই কারখানা। কারখানাটির কাগজপত্র দূরে থাক, নেই ন্যূনতম সাইনবোর্ডও। কারখানার ভেতরে ২৫-৩০ জন শ্রমিক কাজ করছেন। মূলত রাতেই এই কারখানায় সিসা গলানো হয় বলে নিশ্চিত করেছেন কারখানায় একাধিক কর্মচারী। ব্যাটারির উপরের অংশ খুলে প্লেট ও পুরনো ব্যাটারি ভেঙে অ্যাসিড বের করা হয়। কারখানার সিসা গলানোর ধোঁয়ায় স্থানীয় বাসিন্দাদের জীবন অতিষ্ঠ হয়ে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। 

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রইস আল রেজোয়ানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারখানাটিকে সিসা গলানোর অভিযোগে মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছিল। জনবসতিপূর্ণ এলাকায় এমন ক্ষতিকর কারখানা পরিচালনার কোনো সুযোগ নেই। কারখানাটির ধোঁয়ার কারণে এলাকাবাসীর কষ্ট হয়, ফসলি জমি নষ্ট হওয়াসহ পরিবেশ দূষিত হয়।

T.A.S / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত