ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ২:১৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে উপজেলা জামায়াতের উদ্যোগে রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী অগ্রসর শিক্ষাশিবিরে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম বিশ্বাসের সভাপতিত্বে ও  সেক্রেটারি মাওলানা খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, ধুনট উপজেলা আমির মাওলানা আমিনুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার প্রমুখ।  

শিক্ষাশিবিরে জামায়াতকর্মীদের উদ্দেশে বক্তারা বলেন, ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথম জামায়াতে দক্ষ ও যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেকে সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠা করতে। সমাজের সকল পর্যায়ের মানুষের মন জয় করতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদের নীতি-নৈতিকতায় উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের অফিস ও বায়তুলমাল সেক্রেটারি ডা. এসএম মুনসুর আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, শওকত আলী মাস্টার, শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সুমন আহমেদ, ধানগড়া দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ আলী, উত্তর শাখার সভাপতি মাওলানা জাকারিয়া হোসেন,  রায়গঞ্জ পৌর সেক্রেটারি হোসেন আলী, জামায়াত নেতা মাওলানা মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা মাওলানা গোলাম আজম, রায়গঞ্জ উপজেলা শিবিরের সভাপতি মো. আলাউদ্দিন, ডা. বেলাল হোসেন, ডা. জাকারিয়া হোসেন প্রমুখ।

জামান / জামান

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২

খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে

একাত্তরের পরাজিত শক্তি ও  পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল

শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত