ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে সরকারি খাস জমি দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদ অভিযানে বাধা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ৩:৩০

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়াড়িয়া বাজারে সরকারি খাস জমিতে দোকান নির্মাণের অভিযোগে উঠেছে সায়েম খান নামে এক প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে দোকানটি উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম। তবে উচ্ছেদ অভিযানে বাধা দেন দোকান নির্মাণকারী সায়েম খানসহ তার পরিবারের সদস্যরা। পরে সাত দিনের মধ্যে সরকারি খাস জমি থেকে দোকান নির্মাণের মালামাল সরিয়ে নেয়ার জন্য সময় দেয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম বলেন, ভাড়ারিয়া বাজারের একটি অংশ হরিরামপুর উপজেলা ও আরেকটি অংশ মানিকগঞ্জ সদর উপজেলায় পড়েছে। সীমানাঘেঁষা একটি সরকারি খাস জায়গায় দোকান নির্মাণের অভিযোগ উঠলে প্রাথমিকভাবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দোকান নির্মাণ করতে নিষেধ করেন। সায়েম খান নামে এক গ্রিস প্রবাসী ওই জায়গার মালিকানা দাবি করেন এবং নিষেধ না মেনে নির্মাণকাজ চালিয়ে যান।

তিনি আরো বলেন, বিষয়টি জানতে পেরে সরকারি জায়গা যাতে বেহাত না হয়ে যায় সে উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি কাজে সায়েম খান, তার মা, ভাইসহ পরিবারের লোকজন এবং ছাত্রদের দিয়ে বাধা দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তাকে সরকারি খাস জায়গা থেকে সাত দিনের মধ্যে নির্মাণাধীন দোকান সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে দোকান নির্মাণের দায়ে তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হবে। সরকারি খাস জমি রক্ষার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযানে থানার পুলিশ সদস্য, ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রামপুলিশ এবং ভাড়ারিয়া বাজারের স্থানীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট প্রশাসন সহযোগিতা করে।

T.A.S / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত