ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ২:৩৩

সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের অপসারণের দাবিতে এবার সংবাদ সম্মেলন করল উপজেলা দলিল লেখক সমিতি। বুধবার থেকে শুরু হওয়া দলিল লেখকদের অনির্দিষ্টকালের কলমবিরতি ও অবস্থান ধর্মঘটের মাঝে এ সম্মেলন করল সংগঠনটি। এর আগে গত ১ জুলাই থেকে চার মাস ধরে সাব-রেজিস্ট্রারের দুর্নীতি ও অশালীন আচরণের বিরুদ্ধে ও তার অপসারণ চেয়ে সংগঠনটি লিখিত অভিযোগ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় সীতাকুণ্ড প্রেসক্লাবের একাংশের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল কামাল লিখিত বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, দলিল লেখকদের সামনে এখন একটাই পথ, সাব-রেজিস্ট্রারের অপসারণ। 

সমিতির সভাপতি রফিক উদ্দিন আহাম্মদ বলেন, গত ২২ এপ্রিল সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব যোগদানের পর থেকে সীমাহীন ঘুষ-দুর্নীতি ও দলিল লেখকদের সাথে অশালীন আচরণ করছেন। গত ১ জুলাই তার বিরুদ্ধে আমরা দলিল লেখকগণ স্বাক্ষরিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরের প্রদান করি। এর পরিপ্রেক্ষিতে জেলা রেজিস্ট্রার মিশন চাকমা নিজে তদন্ত করেন। এরপর সাব-রেজিস্ট্রারের ঘুষ লেনদেনের সহযোগী ইয়াকুবকে অফিস থেকে বের করে দেয়া হয়। কিন্তু এ ঘটনার পর সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের ঘুষ-দুর্নীতির মাত্রা আরো বেড়ে যায়। বাধ্য হয়ে আমরা গত ২১ অক্টোবর মানববন্ধন করে তাকে অপসারণে দুই দিনের সময় বেঁধে দেই। এরপরও তার অপসারণ না হওয়ায় ২৩ অক্টোবর থেকে দলিল লেখক সমিতির ব্যানারে উপজেলার সব দলিল লেখক অনির্দিষ্টকালের কলমবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেন। ঘুষখোর ও দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের কলমবিরতি ও ধর্মঘট অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি বেলাল হোসেন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সাহেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মদ, দপ্তর সম্পাদক জাহেদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পারক মুস্তাফিজুল হাকিম, সদস্য মো. সুজন, দেলোয়ার ইসলাম, মাসুদ ফারভেজ চৌধুরী, নিপল কুমার সওম, নাজমুল হাসান হেলাল, সালাউদ্দীন খসরুসহ উপজেলার দলিল লেখকগণ।

এ সময় সীতাকুণ্ডে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক