ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সিংড়ায় আত্মগোপনে আ’লীগের শতাধিক নেতাকর্মী


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ৩:৩৭

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। 

নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সাংসদ সদস্য ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঢাকার কয়েকটি মামলায় রিমান্ড শেষে জেলহাজতে রয়েছেন। সাধারণ নেতাকর্মীদের একটি অংশকে সোশ্যাল মিডিয়ায় সরব দেখা গেলেও অনেক নেতাকর্মীর ফেসবুক আইডিই খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে হতাশায় ভুগছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের একটি অংশের কয়েকজন এই প্রতিনিধিকে জানান, যারা দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, তাদের একটি বড় অংশ আত্মগোপনে। সাধারণ কর্মীরা এলাকায় থাকলেও তারা মুখ খুলতে নারাজ। 

শীর্ষ নেতৃত্বের প্রায় সবাই আত্মগোপনে চলে গেছেন। এরমধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার সাবেক মেয়র জান্নাতুল ফেরদৌস, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, মাওলানা রুহুল আমীন ও অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল, পলকের স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফা জেসমিন কনিকা, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান ও নাজমুল হক বকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান লিখন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও পলকের পিএ আতিকুল রহমান হেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক রওনক হাসান হারুন, সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল হোসেন, জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন সরদার, সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু, কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সি, রাঃখাঃ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক মুকুল হোসেন, হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান,  হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম, পৌর ছাত্রলীগের সভাপতি আ. খালেক অন্যতম।

এছাড়া সিংড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নারী ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জ্যোতি সরকার, গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি মাসুম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক মোহন আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান তালুকদার, লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, শেরকোল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেতুসহ সাবেক প্রতিমন্ত্রী পলকের সাবেক ও বর্তমান সহকারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের দুই শতাধিক নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক