ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে সীমান্ত সুরক্ষায় বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৬-১০-২০২৪ বিকাল ৫:১৬

মৌলভীবাজারের জুড়ীতে সীমান্ত সুরক্ষায় বিজিবির ভূমিকা, জনসচেতনতা, জননিরাপত্তা ও আস্থা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার সীমান্তবর্তী ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে বিয়ানীবাজার ৫২ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে ও জুড়ী প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান (পিপিএম)।

মতবিনিময় সভায় জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় ও সভাপতি তানজীর আহমেদ রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম (তারা মিয়া মাস্টার), ফুলতলা শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য ইনতিয়াজ গফুর মারুফ, স্বপন মল্লিক, দছির উদ্দিন, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল, ফুলতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মছব্বির, ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহাগ মিয়া, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খোকন রুদ্র পাল। 

আরো বক্তব্য রাখেন- জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি ইমরানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, সদস্য ও দৈনিক আমার দেশ প্রতিনিধি হারিছ মোহাম্মদ, এলবিনটিলা চা বাগানের সহ-ব্যবস্থাপক অঞ্জন তালুকদার, বিরইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা আক্তার, ফুলতলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সায়খুল ইসলাম সাদি, ফুলতলা চা বাগানের পুরোহিত রাজেন পান্ডে, ছাত্র প্রতিনিধি তারেক মিয়া, আফজাল হোসেন, জুড়ী উপজেলা যুব ফোরামের আহ্বায়ক সেলিনা আক্তার। 

এ সময় উপস্থিত ছিলেন- ফুলতলা ক্যাম্প কমান্ডার সুবেদার মো. জসিম উদ্দিন, ডাকটিলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. হারুনুর রশিদ, বটুলি চেকপোস্ট ইমিগ্রেশন অফিসার এসআই ফরহাদ মিয়া, জুড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম সরকার, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম চৌধুরী, অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্য আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর সেলিম, রাঘনা বটুলি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মো. সবুজ মিয়া, ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র পাল, সহকারী শিক্ষিকা নুসরাত সুলতানা মিলি, ব্যবসায়ী শামীম আহমদ, মাহবুবুল আলম রিপন, মইনুল ইসলাম মাখন, জামাল উদ্দিন সেলিম, ফুলতলা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুল মজিদ, সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান, বর্তমান ইউপি সদস্য শামসুল ইসলাম, আব্দুল জলিল, বিদ্যাসাগর তেলী, মোরশেদ আহমদ, জুলেখা বেগম, মিলন বেগম, অষ্টমী ভূমিজ, ছাত্র প্রতিনিধি আফিফুর রহমান, যুব ফোরামের সদস্য মাধবী গোয়ালা, নিপা রানী দাস, সৌরভ গোয়ালা, মুনমুন কাহার, জুড়ী প্রেসক্লাবের অর্থ সম্পাদক হাবিবুর রহমান খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসাইন, সদস্য মোঃ মাহমুদ উদ্দিন, কামরান হোসেন, দৈনিক জবাবদিহি প্রতিনিধি সুয়েবুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় বটুলি সীমান্তে ইমিগ্রেশন চালু, মাদক, চোরাচালান বন্ধ, সীমান্ত এলাকায় ফ্লাড লাইট স্থাপন, পাকা রাস্তা নির্মাণ, কাঁটাতারের বেড়া দেয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়৷ 

এমএসএম / জামান

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান