গোদাগাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড যুব জামায়াতের কমিটি গঠন
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব জামায়াতে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী পৌরসভার গোদাগাড়ী সরকারি মেডিকেল মোড়ের নিদাউল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় কমিটি গঠন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুব বিভাগের পৌর সভাপতি একরামুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমির আনারুল ইসলাম। উপস্থিত ছিলেন- গোদাগাড়ী পৌর জামায়াতের সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান মুকুল এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
এ সময় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুব জামায়াতের ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে মো. মাসুদ আলমকে সভাপতি ও মইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে যুব জামায়াতের নতুন ওয়ার্ড কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, সহ-অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ আকমাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-প্রচার প্রকাশনা সম্পাদক গোলাম রাব্বানী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, সহ-যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেলাল উদ্দিন।
বক্তারা সভায় বলেন, জামায়াতে ইসলামী কখনো হিংসা ও হানাহানি পছন্দ করে না। জামায়াতে ইসলামী সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই। সবাই আমাদের ভাই। সকল মুসলমানকে ইসলামকে পরিপূর্ণভাবে গ্ৰহণ করে এবং আল্লাহ আদেশ পালন করতে হবে। নতুন কমিটির সদস্যদের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালনা করতে বলা হয়। এ সময় সমৃদ্ধ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনে সার্বিক আলোচনা ও সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।
এমএসএম / জামান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত