ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

অর্ধযুগ পর বালাগঞ্জে ছাত্রদল নেতা সায়েম হত্যা মামলার আসামি যুবলীগ নেতা খলকু গ্রেফতার


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ২:৯

সিলেটের বালাগঞ্জে ভোটকেন্দ্রে নিহত ছাত্রদল নেতা সায়েম আহমদ সোহেল হত্যা মামলার আসামি পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি খলকু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিনের দিকনির্দেশনায় এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে এএসআই পাবেলসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আজিজপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বালাগঞ্জের আজিজপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেল হত্যা মামলাটি প্রত্যক্ষ সাক্ষীর অভাবে এফআরটি করা হয়। নতুন করে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের দিকনির্দেশনায় বিধিমোতাবেক মামলাটি পুনজ্জীবিত করা হয়। মামলাটির এজহারভুক্ত পলাতক ৫নং আসামি খলকু মিয়াকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। খলকু ওই মামলার আসামি এবং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হুসেন নুরুর ছোট ভাই।

খলকু মিয়া গ্রেফতারের খবরটি নিশ্চিত করে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, ২০১৮ সালের মামলাটি বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে পুনজ্জীবিত করা হয়েছে। এজহারভুক্ত ৫নং আসামি খলকু মিয়া গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার