রায়গঞ্জে অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না শিশু রিফাতের
মাত্র তিন মাস বয়স শিশু রিফাতের। জন্মের পর থেকে মাথার পেছনে একটি ছোটো বৃত্তের সৃষ্টি হয়। সেই বৃত্তটি এখন শিশু রিফাতের মাথায় ব্রেন টিউমারে পরিণত হয়ে বড় আকার ধারণ করেছে। দ্রুত রিফাতের মাথা থেকে টিউমারটি চিকিৎসার মাধ্যমে ফেলে দিতে হবে। কিন্তু চিকিৎসার টাকা জোগাড় না করতে পারায় অসহায় হয়ে মানুষের কাছে হাত পাতছেন শিশুটির বাবা-মা।
সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের মো. ফিরোজ (সম্পদ) ও মা রেবেকা বেগমের সন্তান শিশু রিফাত। হতদরিদ্র এই দম্পতির একমাত্র সন্তানের এমন রোগ হওয়ায় চোখে অন্ধকার দেখছেন তারা। শিশুটির বাবা ট্রাকচালক এবং মা গৃহিণী। শিশু রিফাতের চিকিৎসার জন্য দ্রুত প্রায় ৮০ হাজার টাকা প্রয়োজন। উপায় না পেয়ে এই দম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ মানুষের দ্বারে দ্বারে ঘুড়ে বেড়াচ্ছেন।
রবিবার (২৭ অক্টোবর) সকালে কথা হয় শিশু রিফাতের পরিবারের সঙ্গে। রিফাতের মা রেবেকা জানান, তিন মাস আগে তাদের ঘরে আসে রিফাত। তখন থেকেই মাথার পেছনে একটি ছোটে বৃত্তের সৃষ্টি হয়। আমরা প্রথমে ভেবেছিলাম ভালো হয়ে যাবে। কয়েকবার ডাক্তারও দেখিয়েছি। পরে টিউমার ধরা পড়ে। কিন্তু সময় যতই যাচ্ছে রিফাতের মাথার ওই টিউমার বেড়েই চলেছে। ডাক্তার বলেছেন দ্রুত তার এই টিউমার অপারেশনের মাধ্যমে ফেলে দিতে হবে। অন্যথায় বিপদ হবে সামনে।
শিশু রিফাতের দাদি ফিরোজা বেগম বলেন, আমাদের একটি মাত্র নাতি। তাও আল্লাহ এমন করে দিয়েছে। স্কুল-কলেজসহ বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য চাচ্ছি। তাও যেন নাতিকে অপারেশন করাতে পারি।
এমএসএম / জামান
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই
চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা