ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রারকে অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২৭-১০-২০২৪ বিকাল ৫:৩১

সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের অপসারণের দাবিতে এবার মাঠে নেমেছেন সীতাকুণ্ডের বৈষম্যবিরোধী আন্দোরনের ছাত্ররা। রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে অর্ধশত শিক্ষার্থী হাতে ফেস্টুন-প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধন থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার অপসারণের আল্টিমেটাম দেন। অন্যথায় সাব-রেজিস্ট্রি অফিসে তালাসহ বড় ধরনের আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা।

এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রতিবাদী স্লোগানসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। 'ঘুষখোর সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের অপসারণ চাই, এক দুই তিন চার, রায়হান হাবিব তুই চেয়ার ছাড়, সীতাকুণ্ডের মাটিতে, ঘুষখোরের ঠাই নাই’ এসব স্লোগান দিয়ে ছাত্ররা তার অপসারণ দাবি করেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা সাব-রেজেস্ট্রি অফিস চত্বর। 

সীতাকুণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান বলেন, সীতাকুণ্ডের ঘুষখোর, দুর্নীজিবাজ ও বিতর্কিত সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এই দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রারের অপসারণে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাকে অপসারণ করে সীতাকুণ্ড সাব-রেজিস্ট্রি অফিসকে দুর্নীতিমুক্ত করতে হবে। অন্যথায় অফিসে তালাসহ কঠোর কর্মসূচি নেয়া হবে।   

উল্লেখ্য, গত ১ জুলাই থেকে চার মাস ধরে সাব-রেজিস্ট্রারের দুর্নীতি ও অশালীন আচরণের বিরুদ্ধে তার অপসারণ চেয়ে সীতাকুণ্ড দলিল লেখক সমিতি লিখিত অভিযোগ, মানববন্ধন ও কলমবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

এমএসএম / জামান

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ

রৌমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে নিঃস্ব ১৬০ পরিবার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা