ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আবার বিজেপিতে ভাঙন, এবার তৃণমূলে যোগ দিলেন তন্ময়


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ৩:৪১

আবার ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) ভাঙন। মুকুল রায়ের পর দল ছাড়লেন আরও এক বিধায়ক। এবার বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। সোমবার কলকাতায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি।

গত বিধানসভা নির্বাচনে ২০০ আসন নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার গড়ার হুঙ্কার দিয়েছিল বিজেপি। কিন্তু তাঁদের সেই স্বপ্ন ভঙ্গ হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখেন রাজ্যবাসী। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল। বিধানসভায় ৭৭ আসন পায় বিজেপি।

তৃণমমূল কংগ্রেসে যোগ দেয়ার পর তন্ময় ঘোষ বলেন, ‘রাজ্যের উন্নয়ন কর্মকাণ্ডে সামিল হতেই তৃণমূলে যোগ দিলাম।’ একই সঙ্গে তিনি বিজেপির অন্য বিধায়কদেরও তৃণমূলে যোগ দেয়ার আহ্বান জানান।

তন্ময় ঘোষ আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে মিলে বাংলার মানুষের জন্য কাজ করতে চাই। বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না, তাই বিজেপি ত্যাগ করলাম। বিষ্ণুপুরের মানুষের জন্য কাজ করে চলেছি। আগামী দিনে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে বিষ্ণুপুরের মানু্ষের জন্য আরও কাজ করে যেতে চাই।’‌

এর আগে গত ১১ জুন বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। ফলে বিজেপির বিধায়ক সংখ্যা কমে যায়। বিধানসভায় ৭৭ আসনে জেতা বিজেপির বিধায়ক সংখ্যা এখন কমে ৭৩ হয়ে গিয়েছে। মুকুল রায় এবং তন্ময় ঘোষের আগে বিজেপি থেকে বিধায়ক পদ ছাড়েন যথাক্রমে শান্তিপুর ও দিনহাটার বিধায়ক জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক।

প্রীতি / প্রীতি

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো