খুলনায় ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি শুরু
কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে নগরীর নিম্নআয়ের মানুষের জন্য খুলনা মহানগরীর পাঁচটি স্থানে ভর্তুকিমূল্যে সবজিসহ কৃষিপণ্য বিক্রি শুরু হয়েছে। শিববাড়ি মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, খুলনা মেডিকেল কলেজের সামনে রাস্তা সংলগ্ন স্থান, দৌলতপুর বাসস্ট্যান্ড ও খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে ভর্তুকিমূল্যে সবজিসহ কৃষিপণ্য বিক্রয় হচ্ছে। বিক্রয়কেন্দ্রগুলো থেকে একজন ব্যক্তি তিনশত বিশ টাকা মূল্যে মোট এক ডজন ডিম, তিন কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি পটল ও ৭৫০ গ্রাম পেঁপে কিনতে পারবেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজনে নগরীতে বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হতে পারে। কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মাসুদ করিম আজ (সোমবার) সকালে নগরীর শিববাড়ি মোড়ে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য ওপেন মার্কেট সেল (ওএমএস) এর উদ্বোধন শেষে এসকল তথ্য জানান। এসময় তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা যাতে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য স্বাচ্ছন্দ্যে ও সাশ্রয়ীমূল্যে কিনতে পারে সেজন্য এই ভর্তুকিমূল্যে পণ্যবিক্রির ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে তাদের ওপর কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট আর্থিক চাপ কিছুটা হলেও কমে আসবে বলে আশা করা যায়। সপ্তাহে সাতদিনই এই বিক্রি কার্যক্রম চলবে। কৃষিপণ্য বিক্রি উদ্বোধনকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহম্মদ সালেহ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-সহ সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার