রাঙ্গাবালী উপজেলা নির্বাচনে তৃণমূলের আস্থার কেন্দ্রে হাজী আল মামুন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর উপকূলীয় জনপদ রাঙ্গাবালীতে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিবেদিতপ্রাণ সংগঠক এবং 'সবুজ ছায়া গ্রুপ'-এর ব্যবস্থাপনা পরিচালক হাজী আল মামুন।
বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও দলের আদর্শের প্রতি অবিচল থেকেছেন হাজী আল মামুন। স্থানীয় নেতাকর্মীদের মতে, সংকটের সময়ে তিনি কেবল একজন সক্রিয় সংগঠক হিসেবেই কাজ করেননি, বরং আইনি জটিলতা ও প্রশাসনিক হয়রানির শিকার হওয়া নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন একজন অভিভাবকের মতো। প্রচারবিমুখ এই নেতা পর্দার আড়ালে থেকে দলের সাংগঠনিক ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের পক্ষে রাঙ্গাবালী উপজেলায় নির্বাচনী প্রচার ও পরিচালনার গুরুদায়িত্ব পালন করেন হাজী আল মামুন। তার সুসংগঠিত পরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্বের সমন্বয়ের ফলে উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করতে সক্ষম হয়, যা ধানের শীষের বড় ব্যবধানে জয়ে সহায়ক ভূমিকা পালন করে। এই সাফল্যের পর থেকেই স্থানীয় জনসাধারণের মাঝে তার জনপ্রিয়তা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
সরেজমিনে উপজেলার ছয়টি ইউনিয়নে অনুসন্ধান চালিয়ে জানা গেছে, হাজী আল মামুন একজন সফল ব্যবসায়ীর পরিচয়ের বাইরেও শিক্ষানুরাগী ও দানবীর হিসেবে সুপরিচিত। এলাকায় স্থানীয়দের মতে, রাঙ্গাবালীর মতো অবহেলিত জনপদকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত উপজেলায় রূপান্তর করতে হাজী আল মামুনের মতো স্বচ্ছ ভাবমূর্তির নেতার প্রয়োজন।
নির্বাচনী প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে হাজী আল মামুন বলেন
"আমার লক্ষ্য পদের মোহ নয়, বরং জনগণের নিঃস্বার্থ সেবা করা। দীর্ঘ ১৭ বছর রাজপথের সংগ্রামে আমি সাধারণ মানুষের দুঃখ-কষ্ট খুব কাছ থেকে দেখেছি। রাঙ্গাবালীর মানুষ যদি আমাকে তাদের সেবক হিসেবে সুযোগ দেন, তবে আমি এই উপজেলাকে একটি নিরাপদ ও স্বচ্ছ ভবিষ্যৎ উপহার দিতে আমার সর্বোচ্চটুকু বিলিয়ে দেব।"
প্রায় ১ লাখ ২৫ হাজার জনসংখ্যা অধ্যুষিত এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৮ হাজার। ছয়টি ইউনিয়নের ভোটাররা এখন এমন একজন অভিভাবকের অপেক্ষায় আছেন যিনি কর্মঠ, সৎ এবং দায়বদ্ধ। বর্তমান জনমতের প্রতিফলন হিসেবে হাজী আল মামুন এখন রাঙ্গাবালীর তৃণমূলের ‘প্রাণের মানুষে’ পরিণত হয়েছেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে সাড়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ
প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রনয়ন করা হবে : প্রতিমন্ত্রী
উলিপুরে গৃহবধু রিংকি হত্যার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন
ফখরুল ইসলাম রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
চন্দনাইশে প্রকাশ্যে প্রবাসীর নির্মাণাধীন ঘরের গ্রেড বিম ভেঙে দিল দূর্বৃত্তরা
শেরপুর বাজারে এক রাতে দুই মার্কেটে মোবাইলের দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা
আলফাডাঙ্গা দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যার অভিযোগ
মেহেরপুরে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন, ৫ লাখ টাকা অর্থদণ্ড
মান্দায় এডিপির ৫ লাখ টাকার কাজে ‘হরিলুট’
শ্রীনগরে পানিতে ডুবে অপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর