ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে চালককে হত্যার পর প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২৮-১০-২০২৪ বিকাল ৫:৫৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চেঙ্গাকান্দি এলাকায় গত শুক্রবার রাতে হানিফ মিয়া (৬০) নামে এক চালককে কুপিয়ে হত্যার পর প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় জড়িত কামরুল ইসলাম (২৩), ওমর হোসেন বাবু (৩২) এবং মুজাহিদুল ইসলাম (৩৫) নামে তিনজনকে প্রেফতার করেছে থানা পুলিশ। নিহত গাড়িচালক হানিফ মিয়া লক্ষ্মীপুরের রায়পুর থানার কেরোয়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে। 

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আলী ইসলাম জানান, গাড়িচালক হানিফ মিয়া হত্যার ঘটনায় রবিবার (২৭ অক্টোবর) রাতে পুলিশ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে কামরুল ইসলামকে এবং ঢাকার তেজগাঁও সাতরাস্তার মোড় থেকে ওমর হোসেন বাবু ও মুজাহিদুল ইসলাম নামে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃ কামরুল ইসলাম উপজেলার কাঁচপুর নয়ামাটি এলাকার বাবুল মিয়ার ছেলে, ওমর হোসেন বাবু মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার মনির হোসেনের ছেলে এবং মুজাহিদুল ইসলাম একই এলাকার গোলাম মাহমুদের ছেলে। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, গত শুক্রবার রাতে চারজন ছিনতাইকারী যাত্রী সেজে চালক হানিফ মিয়ার গাড়িতে করে বিমানবন্দর থেকে আসে। পরে সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর চেঙ্গাকান্দি এলাকায় এসে চালককে হত্যা করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশের কয়েকটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে। আসামিরা হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা