বোয়ালমারীতে সাবেক ইউপি চেয়ারম্যানের জুলুম-অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা রইসুল ইসলাম পলাশের বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে এলাকার নিরীহ মানুষদের হয়রানি, জুলুম-নির্যাতন, হুমকি-ধমকি ও চাঁদাবাজির বিস্তর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উত্তেজনায় ফুঁসে উঠছেন ইউনিয়নের শেখর, দীঘিরপাড়, বারাংকুলা, মাগুরা, সহস্রাইলসহ কয়েক গ্রামের মানুষ।
এরই জের ধরে সোমবার (২৮ অক্টোবর) রাতে একটি প্রতিবাদ সভা করে অভিযুক্তের বিচারসহ নিজেদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. কামাল আহমেদের নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় জামায়াত নেতা মাওলানা জুবায়ের আহমেদ, খেলাফত মজলিস নেতা মাওলানা মহব্বত আলী, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, মো. আত্তাব উদ্দিন, রাসেল শেখ, হাবিবুর রহমান, ইলিয়াস শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, সাবেক চেয়ারম্যান পলাশ কোন দল করেন তা আমরা জানি না। তার দলীয় কোনো পদ-পদবী আছে কিনা সেটাও অজানা। অথচ ৫ আগস্টের পটপরিবর্তনের পর তিনি শেখর ইউনিয়নের দণ্ডমুণ্ডের কর্তা বনে গেছেন। গড়ে তুলেছেন নিজস্ব পেটোয়া বাহিনী। ১৫-২০টি মোটরসাইকেল নিয়ে এই বাহিনী সারা ইউনিয়ন চষে বেড়ায়।
বেশিরভাগ ক্ষেত্রে সাবেক চেয়ারম্যান নিজেই বাহিনীর নেতৃত্ব দেন। বিশেষ করে বিগত ইউপি নির্বাচনে যারা পলাশকে ভোট দেয়নি তাদেরই টার্গেট করে আক্রমণ করা হচ্ছে। টার্গেটকৃত ব্যাক্তি আওয়ামীলীগ বা বিএনপি যেই হোন না কেন, তার জুলুম-অত্যাচারে মানুষজন এখন অতিষ্ঠ, দিশাহারা।
চেয়ারম্যান পদপ্রার্থী পলাশকে ভোট না দেয়ায় সম্প্রতি মাগুরা গ্রামের বৃদ্ধ বদিয়ার রহমানকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়েছে। বারাংকুলা গ্রামের মাসুদ খানের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়েছে। লক্ষ্মীকান্ত রায় নামে এক সংখ্যালঘু শিক্ষকের কাছে দুই লাখ টাকা চাদা দাবি করা হয়েছে। পলাশের হুমকি-ধমকিতে তিনি এখন চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন।
এছাড়াও এক ভদ্রলোকের জমি দখলের হুমকি দেয়াসহ বিভিন্ন ধরনের দমন-পীড়নের অভিযোগ তুলে রইসুল ইসলাম পলাশের বিচার দাবি ও নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান কামাল আহমেদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ কর্তৃক ক্ষমতার অপব্যবহার করে নিরীহ জনগণের ওপর জুলুম-নিপীড়ন ভয়াবহ রূপ নিয়েছে। জীবন, মান-মর্যাদা রক্ষায় ভুক্তভোগীদের অনেকই আজ আমার আঙিনায় ছুটে এসেছেন। আমি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সমর্থক হলেও এলাকার বিএনপি-জামায়াতসহ সব দলমতের মানুষের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। চেয়ারম্যান হিসেবে দলীয় বিবেচনায় কোনো কাজ আমি করিনি। দলমত নির্বিশেষে আমি সবার চেয়ারম্যান হওয়ার চেষ্টা করছি। তাই ইউনিয়নবাসীর জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্বটাও আমার ওপর অনেকখানি বর্তেছে।
তিনি বলেন, সাবেক চেয়ারম্যান পলাশের হাত থেকে বাঁচতে ও তার কীর্তিকলাপ নিয়ে আমি বিএনপির একাধিক শীর্ষনেতার সঙ্গে কথা বলেছি। কিন্তু তাদের কেউই পলাশকে নিজেদের লোক বলে স্বীকার করেননি। বিএনপির নাম ভাঙিয়ে পলাশ নিজের স্বার্থ চরিতার্থ করলেও ওই দলটির সর্বনাশ করছে। এমন একজন রাজনৈতিক চরিত্রহীন লোকের কাছে আমরা মার খেতে পারি না। পলাশের জুলুম-অত্যাচার অব্যাহত থাকলে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
সভাটি পরিচালনা করেন মো. জাবেদ হোসেন।
T.A.S / জামান
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী