চন্দনাইশে স্বামীর হাতে স্ত্রী খুন : ৬ ঘণ্টা পর জিম্মি থেকে মাকে উদ্ধার
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিউটি আক্তার (৩০) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত বিউটি আক্তার উপজেলার বৈলতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জাফরাবাদ এলাকার শফিকুল ইসলামের মেয়ে। স্ত্রীকে হত্যার পর নিজের বৃদ্ধ মা শামসুন্নাহারকেও (৭৫) ছুরিকাঘাত করে ঘাতক সন্তান।
জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকায় নাসির উদ্দিন চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘাতক মো. জমির উদ্দিন (৫৩) ওই এলাকার মৃত নাছির উদ্দিন চৌধুরীর ছেলে। সে এলাকায় যুবলীগ নেতা হিসেবে পরিচিত ছিল।
সোমবার রাত ৯টার দিকে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় নিহত গৃহবধূর লাশ উদ্ধারের পাশাপাশি গুরুতর আহত শামসুন্নাহারকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করেন।
হঠাৎ কী কারণে তার এমনকাণ্ড, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। স্থানীয়দের অনেকে ধারণা করছেন, আর্থিক অনটনের কারণে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে নিজ বাসভবনের একটি কক্ষে স্ত্রীকে জবাই করে মাকেও ছুরি দিয়ে আঘাত করে জমির উদ্দিন। পরবর্তীতে তাকে আঘাত না করার শর্তে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে সে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
T.A.S / জামান
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত