ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দৌলতপুরে দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতি


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ১:২৪

খুলনা দিন-দুপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর দৌলতপুর থানার মশ্বেরপাশা কালীবাড়ী বাজারে ডাকাতির ঘটনাটি ঘটে। এ ঘটনায় সংঘবদ্ধ ডাকাতরা নগদ দুই লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। পুলিশ এ ঘটনায় নাজিমুদ্দিন নামে একজনকে আটক করেছে।

দৌলতপুর থানা পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী ডাকাতির বিষয়টি খুলনা নিশ্চিত করে জানান, সোমবার দুপুর ১টার দিকে চার ব্যক্তি একটি মাইক্রোযোগে মহেশ্বরপাশা কালীবাড়ী বাজারে প্রবেশ করে। পরে তারা ওই বাজারের দত্ত জুলেয়ার্সে প্রবেশ করে দোকানের মালিক উত্তম দত্তকে জিম্মি করে নগদ দুই লাখ ও পাঁচ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। পুলিশ বিষয়টি শুনে ওই মাইক্রোটির পিছু নেয়। ঘটনাস্থল থেকে তিনজন পালিয়ে গেলেও পুলিশ ডাকাতিতে অংশ নেয়া এক ব্যক্তিকে আটক ও মাইক্রোটি ফুলতলা থেকে জব্দ করে। আটক ব্যক্তি ও মাইক্রোটি থানায় আনা হয়েছে। ডাকাতির সময় তারা কালীবাড়ী বাজারে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় বলেও জানান তিনি।

দত্ত জুয়েলার্সের মালিক উত্তম দত্ত বলেন, সোমবার দুপুর ১টা ১০ মিনিটে চার ব্যক্তি তার সোনার দোকানে প্রবেশ করে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও হাতে পিস্তল এবং চাপাতি ছিল। ডাকাতরা দোকানে ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গ্লাস ভেঙে পাঁচ ভরি স্বর্ণালংকার ও ক্যাশ থেকে নগদ দুই লাক টাকা নিয়ে যায়।

T.A.S / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত