ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে কৃষকের বাজার উদ্বোধন


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ৩:৩৫

সবজি বাজারের সিন্ডিকেট ঠেকাতে কৃষকদের পণ্য বিক্রি ও ক্রেতাদের স্বল্পমূল্যে সবজিসহ কৃষিপণ্য সরাসরি ক্রয়-বিক্রয় করতে নেত্রকোনার দুর্গাপুরে উদ্বোধন করা হয়েছে কৃষকের বাজার। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পৌর শহরের মেছুয়া বাজার এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সহযোগিতায় এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়। 

স্থানীয় কৃষক, ভোক্তা, শিক্ষার্থী ও সুধীজনদের নিয়ে কৃষকের বাজার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার আনিসুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, শেখ সাব্বির, রেদোয়ান প্রমুখ।

স্থানীয় কৃষক রুবেল মিয়া বলেন, আমাদের উৎপাদিত পণ্য উপজেলা প্রশাসনের সহায়তায় সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পেরে আমরা আনন্দিত। দাম একটু কম পেলেও সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে বাকি বিক্রি করার চেয়ে নগদ বিক্রি করতে পেরে আমরা খুশি। 

ক্রেতা মো. সুরুজ খন্দকার বলেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ দুর্গাপুরে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য। কৃষকের বাজার থেকে প্রতিটি লাউ ৪৫ টাকা, একটি কচু ২৫ টাকা, কলমি ও লালশাক ১০ টাকা আঁটি, বেগুন ৫৫ টাকা কেজি, ঢেঁড়স ৫৫ টাকা কেজি দরে কিনতে পেরে আমরা খুশি।

উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস বলেন, বাজার সিন্ডিকেটের কাছে সাধারণ কৃষক জিম্মি হয়ে আছে। কৃষকদের কথা ভেবে উপজেলা প্রশাসনের আয়োজনে আদাদের এ উদ্দ্যোগ। সকাল-বিকাল বাজার মনিটরিংয়ের মাধ্যমে কৃষকদের স্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে। 

ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, ন্যায্যমূল্যের এই বাজার মূলত কৃষকের। কৃষক সরাসরি তার উৎপাদিত পণ্য (সবজি) এ বাজারে নিয়ে আসছেন এবং ক্রেতারাও সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারছেন। এখানো কোনো তৃতীয় ব্যক্তি নেই। তাই কৃষকও ন্যায্যমূল্য পাচ্ছেন, ক্রেতারাও সঠিক দামে ক্রয় করতে পারছেন। উপজেলা কৃষি অফিস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আমরা বাজারের জায়গাটা তৈরি করে দিয়েছি। আশা করছি সবজি বাজারে কোনো সিন্ডিকেট থাকবে না।

T.A.S / জামান

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব