কাশিয়ানীতে সাবেক সেনা সদস্যর বাড়িতে ডাকাতি
গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সেনা সদস্য ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায় এক দল ডাকাত। সোমবার (২৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইকবাল মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মলিক ইকবাল মুন্সী জানান, বসতঘরের জানালার গ্রিল কেটে ডাকাত দলের ৫-৬ জন সদস্য বসতঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের (রামদা) মুখে তাকে ও তার স্ত্রীকে রশি দিয়ে হাত বেঁধে ও কাপড় দিয়ে চোখ বেঁধে অন্য ঘরে আটকে রেখে ভয়ভীতি ও গায়ে আঘাত করে। পরে তারা ঘরের সকল কক্ষ তছনছ করে ঘরে থাকা ৭-৮ ভরি স্বর্ণালংকার, সিমসহ দুটি বাটন মোবাইল সেট ও নগদ কিছু টাকা নিয়ে যায়।
কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। দোষীদের গ্রেফতারের চেষ্টা চরছে বলেও তিনি জানান।
T.A.S / জামান
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ