ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

গোদাগাড়ীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ২৯-১০-২০২৪ বিকাল ৫:১৩

ভয়াল ২০০৬ সালের ২৮ অক্টোবর গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনার বিচার ও সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে নৃশংস হত্যাকারী খুনিদের অবিলম্বে বিচার ও শাস্তির দাবিতে গোদাগাড়ী উপজেলা ও পৌর শাখার জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোদাগাড়ী ডাইংপাড়া মোড়ে এসে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে গোদাগাড়ী থানা আমীর নুমায়ুন আলীর সভাপতিত্বে ও গোদাগাড়ী উপজেলা সেক্রেটারি  হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার নবনির্বাচিত জামায়াতের আমীর অধ্যাপক মোঃ আব্দুল খালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পশ্চিম আমীর ড. ওবায়দুল্লাহ, জেলা সহঃ সেক্রেটারি  কামরুজ্জামান, গোদাগাড়ী পৌর জামায়াতে আমীর মোঃ আনারুল ইসলাম, জামায়াতে পৌর সেক্রেটারি শওকত আলী,রাজশাহী জেলা পশ্চিমের ছাত্রশিবিরের সভাপতি রমজান আলী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর ৬ নম্বর ওয়ার্ডের যুব জামায়াতের সভাপতি মাসুদ আলম,জামায়াত নেতা ও সাবেক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মামনুর রশীদ মামুন সহ গোদাগাড়ী উপজেলার সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত