সোনারগাঁয়ে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা ও স্কুলশিক্ষার্থীদের বিরুদ্ধে আ. মতিন নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে সোনারগাঁ পৌরসভার চরভবনাথপুর এলাকায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন আ. মতিন।
গত দুদিন পূর্বে উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাবেরচর এলাকায় মেঘনা শিল্পনগরী সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, মুক্তিযোদ্ধাসহ এলাকার সাধারণ মানুষ মতিনের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়া মুক্তিযোদ্ধা, স্কুলশিক্ষক, শিক্ষার্থী এলাকাবাসী গণমাধ্যমের কাছে আ. মতিনের নানা ধরনের অপকর্মের কথা তুলে ধরেন। তারা জানান, কয়েক কোটি টাকা মূল্যের সরকারি স্কুলের মার্কেট ও মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত ভবনের জায়গা আ. মতিন বিএনপির এক প্রভাবশালী নেতার সঙ্গে আঁতাত করে সাইনবোর্ড দিয়ে জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।
এখন তার অপকর্মের গোমর ফাঁস হওয়ার ভয়ে স্থানীয় কিছু সাংবাদিককে তার বাসায় ডেকে সংবাদ সম্মেলন করে মূল ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন, যাতে সাংবাদিকরা তার বিরুদ্ধে তার অন্যায়, অপকর্মের কথা প্রচার না করেন। তার অপকর্মের কথা ধামাচাপা দেয়ার উদ্দেশ্যেই এ কৌশল অবলম্বন করেন আ. মতিন।
T.A.S / জামান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন