ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ১২:৩৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৩টার দিকে উপজেলার পাঙ্গাসী লাইলা মিজান স্কুল অ্যান্ড কলেজ থেকে ফজলের মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাজুড়ে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থী, জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় জনতা। 

সরেজমিন জানা যায়, উপজেলার পাঙ্গাসী  ইউনিয়ন থেকে বগুড়া ও সিরাজগঞ্জে যাতায়াতের একমাত্র চলাচলের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এই এলাকায় বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসা রয়েছে। সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আসা-যাওয়া করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করেন, যা এখন অনুপযোগী হয়ে পড়েছে।

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীসহ বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দফতর সম্পাদক শেখ মো. এনামুল হক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক ভিপি আয়নুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ দুলাল হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান প্রমুখ।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। পালিয়ে যাওয়া সরকারের আমলে এই দুর্দশার অবস্থা কেউ চোখে দেখেনি।

তিনি আরো বলেন, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ফ্যাসিস্ট সরকারের মনোনীত হওয়ায় তিনিও কোনো উন্নয়নকাজ করেননি। রাস্তাটি সংস্কারের নামে কোটি কোটি টাকা লোপাট করেছেন তারা। প্রশাসনের কাছে রাস্তাটি সংস্কারের জোর দাবি জানাই। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। 

এলাকাবাসী জানান, সামনে বর্ষার সময় এসব খানাখন্দে পানি জমা হয়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটবে। কোনো রোগী চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হতে পারে। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি, রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।

এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, দীর্ঘদিন রাস্তাটির সংস্কারকাজ না হওয়ায় বৃষ্টি হলেই চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হয়। তাই রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে ছাত্র-জনতা, জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২

খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে

একাত্তরের পরাজিত শক্তি ও  পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল

শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প