ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশ

রায়গঞ্জে কাঠের ঘানি টানা সেই দম্পতি পেলেন গরু ও আর্থিক সহায়তা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ১:৫৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘানি টানা সেই অসহায় জহুরুল-মিনা দম্পতি পেলেন গরু, আর্থিক সহায়তাসহ বাজারসামগ্রী। গত ২৫ অক্টোবর দৈনিক সকালের সময় পত্রিকার অনলাইনে 'রায়গঞ্জে গরু নেই, দম্পতির কাঁধে ঘানির জোয়াল' এবং ২৭ অক্টোবর রবিবার প্রিন্ট সংস্করণে 'রায়গঞ্জে সংসার চালাতে কাঁধে ঘানির জোয়াল’ শিরোনামে  সংবাদ প্রকাশের পর তাদের গরু, পরনের পাঞ্জাবি, শাড়ি ও নগদ অর্থসহ বাজারসামগ্রী দেন সিরাজজগঞ্জের মানবিক কর্মী মামুন বিশ্বাস এবং তার সহযোগীরা। 

বুধবার (৩০ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে তাদের এ সহায়তা দেয়া হয়। এমন মানবিক সহায়তা পেয়ে অবশেষে এই দম্পতির তিন যুগের নিদারুণ কষ্টের অবসান হলো।

পত্রিকায় তাদের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তাদের জন্য সহায়তা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দেন মানবিক ও সমাজ কর্মী মামুন বিশ্বাস। তার দেয়া পোস্ট দেখে দেশ-বিদেশের মানবিক মানুষ এই দম্পতির জন্য সহায়তা পাঠান। সেই অর্থে এসব সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জহুরুল ও তার স্ত্রী মিনা বেগম।

তারা জানান, আমাদের আর কেনো দুঃখ নাই। এখন আর কষ্ট করে বুক ও কাঁধ দিয়ে ঘানি টানতে হবে না। গরু, নগদ অর্থসহ বাজার পেয়েছি। এ সময় তারা ফেসবুকের মাধ্যমে অর্থ দেয়া প্রত্যেকের জন্য দোয়া এবং মানবিক কর্মী মামুন বিশ্বাসের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় মানবিক ও সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এই দম্পতির দুর্দশার কথা জানতে পেরে ফেসবুকের মাধ্যমে সহায়তা চেয়ে পোস্ট দিলে দেশ-বিদেশের ভালোবসার মানুষগুলো এই সহায়তা করেছেন। আমি ওই সহায়তা পৌঁছে দিয়েছি মাত্র। কৃতজ্ঞতা তাদের প্রতি, যারা এই সহায়তা দিয়েছেন।

এমএসএম / জামান

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২

খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে

একাত্তরের পরাজিত শক্তি ও  পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল

শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প