ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

জনমনে স্বস্তি, তারা এমন অভিযান অব্যাহত চায়

রাজধানীর সুত্রাপুর ফরাশগঞ্জ এলাকায় রাজউকের অভিযান ও জরিমানা 


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ৩:১২

রাজধানীর সুত্রাপুর ফরাশগঞ্জ নকশাবহির্ভূতভাবে কয়েকটি ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় দু’টি নকশা বহির্ভূত ভবনের কিছু অংশ ভেঙে ফেলা হয়। আজ বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১ থেকে দুপুর ১ টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার।

তিনি বলেন, সুত্রাপুর ফরাশগঞ্জ রাজউক নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় ভবন মালিককে কয়েকবার সতর্ক করার পরও আইন অমান্য করে নকশাবহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালায় এবং নকশাবহির্ভূত একটি বহুতল ভবনের আংশিক অপসারণ করে। একই সাথে ৩লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে আরো একটি নকশাবহির্ভূত ভবনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ও ভয়েড এ ব্যতয় পাওয়া গেছে। ফলে তাৎক্ষণিক  কাজ বন্ধ করে ১মাস সময় নির্ধারণ করে দেয়া হয় ভবন মালিকদের এসময় মুচলেকা নেয়া হয় ও নিজ দায়িত্বে ব্যতয়কৃত অংশ ভেঙে ফেলার জন্য নির্দেশ দেয়া হয়।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জোন৭/১ অথরাইজড অফিসার এহসানুল হক এনাম, সহকারী অথরাইজড অফিসার আব্দুল রাজ্জাক তোহা, প্রধান ইমারত পরিদর্শক কামাল হোসেন,  ইমরাত পরিদর্শক মুরাদ, ইমারত  পরিদর্শক মাসুদ, ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন, ইমারত পরিদর্শক রাফি এবং রাজউকের অন্যান্য কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা সময়কালীন উপস্থিত ছিলেন।

তবে অভিযান চলাকালীন এই এলাকার বাসিন্দারা সাংবাদিকদের জানান এই অঞ্চলে আরো অবৈধ এবং বহু ভবন আছে যা নকশাবহির্ভূত। এইসব ভবন প্রভাবশালী মহলদের। তবে ভ্রাম্যমান আদালত সফলভাবে তাদের কাজ সমাধা করেছে, এতে এলাকার সাধারণ মানুষ খুশি হয়েছেন। ভ্রাম্যমান আদালত জানায় পর্যায়ক্রমে তাদের অভিযান এসব এলাকার বিভিন্ন জায়গায় অব্যাহত থাকবে।

এসময় স্থানীয় বাসিন্দারা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারকে ও অথরাইজড অফিসার এহসানুল হক এনাম, সহকারী অথরাইজড অফিসার আব্দুল রাজ্জাক তোহা, প্রধান ইমারত পরিদর্শক কামাল হোসেন, ইমরাত পরিদর্শক মুরাদ, ইমারত পরিদর্শক মাসুদ, ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন, ইমারত পরিদর্শক রাফি এবং রাজউকের অন্যান্য কর্মকর্তাকে এই অভিযানের জন্য অভিনন্দন জ্ঞাপন করেন।

জামিল আহমেদ / জামিল আহমেদ

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল