খুলনায় অসুস্থ সাংবাদিকদের আরোগ্য কামনায় এমইউজের দোয়া মাহফিল অনুষ্ঠিত
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সিনিয়র সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক নির্বাহী সদস্য, ইউএনবির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শেখ দিদারুল আলম, এমইউজে খুলনার সাবেক নির্বাহী সদস্য হারুন অর রশীদ, এমইউজে খুলনার সিনিয়র সদস্য দি নিউ নেশনের খুলনা প্রতিনিধি মুনির উদ্দিন আহমেদ, সিনিয়র সদস্য দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরোপ্রধান এরশাদ আলী ও দৈনিক অনির্বাণের চিফ ফটোসাংবাদিক আবুল হাসান শেখের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বাদ মাগরিব এমইউজে খুলনার উদ্যোগে খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচএম আলাউদ্দিন, এমইউজে খুলনার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সিনিয়র সদস্য আতিয়ার পারভেজ, কেএম জিয়াউস সাদাত, মাশরুর মুর্শেদ, মাকসুদ আলী, নাজমুল হক পাপ্পু, আমিরুল ইসলাম, আশরাফুল ইসলাম নূর, এমএ আজিম, হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপরেল্লিখিত সাংবাদিকদের সুস্থতা ও নিহত শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিন, মরহুম সম্পাদক ও ইউনিয়নের সাবেক সভাপতি কামরুল মুনীর, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার আহমেদ, সরদার আব্দুস সাত্তার, কাজী আমান উল্লাহ, এস কে মহবুব হোসেন, মোক্তার আহমেদ, বুলু আহমেদ ও কে এম আমিনুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন এমইউজে খুলনার নির্বাহী সদস্য মূহাম্মদ নূরুজ্জামান।
এ সময় তিনি সকল সাংবাদিক ও তাদের পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনসহ দেশবাসীর মঙ্গল কামনা করেন। গত জুলাই আন্দোলনে যারা শহীদ এবং আওয়ামী ফ্যাসিবাদের হাতে গত বছর যারা নিহত ও শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
T.A.S / জামান
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা