ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

পানছড়িতে ব্রাশফায়ারে ইউপিডিএফের ৩ কর্মী নিহত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ৩:৫৮

খাগড়াছড়ির পানছড়িতে ব্রাশফায়ারে তিন ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রতিপক্ষ গ্রুপের এলোপাতাড়ি ব্রাশফায়ারে খাগড়াছড়ির পানছড়ি উপজেলাধীন লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। 

হত্যাকাণ্ডের বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।  

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা অবরোধ ঘোষণা দিয়ে এ ঘটনার জন্য প্রতিপক্ষ গ্রুপ ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেন। 

অন্যদিকে ইউপিডিএফ গণতান্ত্রিকের পক্ষ থেকে দায় অস্বীকার করে এ হত্যাকাণ্ড তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ঘটেছে জানিয়ে হত্যার রাজনীতি পরিহারের আহ্বান জানায়।  

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে খুনিদের গ্রেফতার-শাস্তির দাবিতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অংগ্য মারমা বলেন, সন্ত্রাসীরা পানছড়ির পুজগাঙে বিপুল চাকমাসহ চারজনকে হত্যা করলেও তাদের বিরুদ্ধে সরকার ও প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়ায় হত্যাকাণ্ড করে চলেছে বলে ক্ষোখ প্রকাশ করেন তিনি। 

বিবৃতিতে ইউপিডিএফের এই নেতা অবিলম্বে পানছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের প্রত্যাহারের দাবি জানান। একই সাথে ঘোষিত সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক-শ্রমিকসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

এমএসএম / জামান

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত