ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

ড্রোন হামলার ভয়ে ছেলের বিয়ে পেছানোর পাঁয়তারা নেতানিয়াহুর


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ৪:১২

গাজা ও লেবাননে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে এ হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। এর পাল্টা জবাবে ইসরায়েলে গাজা লেবাননসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় ড্রোনসহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ হামলার ভয়ে বিভিন্ন সময়ে বাংকারে লুকিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার ড্রোন হামলার ভয়ে নিজের ছেলের বিয়ে পেছাতে চাইছেন তিনি।

বুধবার (৩০ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যম কানের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বহুমুখী যুদ্ধ এবং ড্রোন হুমকির মধ্যে নিরাপত্তা উদ্বেগের কারণে তার ছেলে অ্যাভনারের আসন্ন বিয়ে স্থগিত করতে চাইছেন।

নেতানিয়াহুর ছেলে অ্যাভনারের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর তেল আবিবের উত্তরে শ্যারণ অঞ্চলের রনিত ফার্মে তার বিয়ের পরিকল্পনা করা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি এ বিয়েতে বাধা হতে চলেছেন।

কান জানিয়েছে, নেতানিয়াহু তার সহযোগীদের জানিয়েছেন, নির্ধারিত সময়ে এ আয়োজন করা হলে তা অংশগ্রহণকারীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে। তবে এ বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে গত শুক্রবার (২৫ অক্টোবর) রাতে ইরানের রাজধানী তেহরানে হামলা করে ইসরায়েল। এ সময় রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা।

তবে তেহরানে এই হামলার সময় পাল্টা হামলার আশঙ্কায় বাংকারে লুকিয়ে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ইসরায়েলের সংবাদমাধ্যম হায়োমের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বলা হয়েছে, ইরানে যখন হামলা হচ্ছিল, তখন তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি ভূগর্ভস্থ কক্ষে (বাংকার) ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট। ইরানে হামলা শুরুর পরপরই এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

T.A.S / T.A.S

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ ভারতের

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা

কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু