আক্কেলপুরে বিএনপি নেতাকর্মীদের কলেজ কমিটি বাতিলের দাবি
জয়পুরহাটের আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজের সদ্যগঠিত অ্যাডহক কমিটি বাতিল চেয়ে গণস্বাক্ষর, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে মহিলা কলেজের প্রধান ফটক ও সড়কে তারা এ কর্মসূচি পালন করেন।
কলেজটির সদ্যগঠিত কমিটির সভাপতি ও সদস্যদের বহিরাগত আখ্যায়িত করে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। তবে এই কমিটির সদস্যদের নাম কলেজ কর্তৃক পাঠানো হয়নি বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজ সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর মহিলা কলেজের অ্যাডহক কমিটি গঠনের জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ মো. জিয়াউদ্দিন চৌধুরীসহ সভাপতি পদে তিনজন এবং বিদ্যোৎসাহী সদস্য পদে তিনজনের নাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। কিন্তু কলেজের পাঠানো নামগুলো বাদ দিয়ে গত ৩ অক্টোবর অ্যাড. মো. মাহমুদুর মোস্তকিন নিশাতকে সভাপতি হিসেবে মনোয়ন প্রদান করে পাঁচ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করে পত্র পাঠায় জাতীয় বিশ্ববিদ্যালয়। পরে ২৮ অক্টোবর আরেকটি পত্রে নুর-ই-আলম চৌধুরী পাভেলকে বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করে মামুনর রশিদকে মনোনয়ন দেয় বিশ্ববিদ্যালয়।
কলেজ কর্তৃপক্ষ বলছে, নবগঠিত অ্যাডহক কমিটির নাম তারা পাঠায়নি। তবে কিভাবে ওই ব্যক্তিদের নাম উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সভাপতি মনোয়ন দিয়েছে, তা তারা জানে না। বিএনপি নেতাদের এ দাবির সাথে কলেজের শিক্ষকরা একমত পোষণ করেন।
কর্মসূচিতে আসা বিএনপি নেতারা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত কমিটির সদস্যদের বুধবার কলেজে আসার কথা ছিল। এমন খবরে সকাল থেকে উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতারা কলেজের সামনে অবস্থান নেন। এ সময় তারা নবগঠিত ওই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাদের বহিরাগত অ্যাখ্যা দিয়ে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন। পরে তারা গণস্বাক্ষর কর্মসূচিও পালন করেন। বিশ্ববিদ্যালয়ের গঠিত ওই কমিটির সদস্যদের স্থানীয়ভাবে কেউ চেনেন না বলে দাবি করেন বিএনপি নেতারা।
উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান কমল বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত অ্যাডহক কমিটিতে স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগতদের স্থান দেয়া হয়েছে, যা আমাদের জন্য লজ্জাজনক। এতে এই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়েছে। তাদের অপসারণ করে স্থানীয়দের নিয়ে নতুন করে কমিটি গঠন করতে হবে। আমরা এর প্রতিকার চাই।
পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর চৌধুরী বাদশা বলেন, নীতিমালাকে তোয়াক্কা না করে মহিলা কলেজে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই উপজেলায় যোগ্যতাসম্পন্ন ব্যক্তি থাকা সত্ত্বেও কে বা কারা অন্য উপজেলার মানুষকে কমিটিতে স্থান দিয়েছে। আমরা এই কমিটি বাতিলের দাবি করছি।
আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবিদা সুলতানা কুইন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশক্রমে অ্যাডহক কমিটি গঠনের জন্য এই উপজেলার যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে সভাপতি পদে তিনজন এবং বিদ্যোৎসাহী সদস্য পদে তিনজনের নাম বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলাম। কিন্তু আমাদের পাঠানো নামগুলো বাদ দিয়ে অন্য উপজেলার কিছু ব্যক্তির নাম উল্লেখ করে পাঁচ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করে কলেজে পত্র পাঠায়। কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের নাম পেল তা আমাদের জানা নেই। এতে আমরা বিস্মিত হয়েছি।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
T.A.S / জামান
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা