ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

গোদাগাড়ীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ৪:৪২

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. ডালিম রেজা (৩০) চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার আজগুবী গ্রামের তুফানীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোয়াজ্জেম হোসেন।

জানা গেছে, মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাদিপুর এলাকায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল)  সোহেল রানার নেতৃত্বে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে আসছিলেন ডালিম। দীর্ঘদিন ধরে ডালিম রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় মাদক বেচাকেনা করে আসছে।

গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, গোদাগাড়ীকে মাদকমুক্ত করতে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

T.A.S / জামান

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত