৯১ শতাংশ মানুষ মানসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত
মানসিক রোগীদের মধ্যে ৯১ শতাংশ প্রাপ্তবয়স্ক রোগী এবং ৯৪.৩ শতাংশ শিশু মানসিক রোগী চিকিৎসাসেবার বাইরে থেকে যাচ্ছে বলে জানিয়েছে খুলনার স্বাস্থ্য বিভাগ। বুধবার (৩০ অক্টোবর) সকালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
খুলনা সিভিল সার্জন অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য দপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলাম। পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা।
সভায় অংশ নেয়া বক্তারা জানান, ধারণা করা হয় বিশ্বে প্রতি ছয়জনে একজন কোনো না কোনোভাবে মানসিক রোগে আক্রান্ত। এ হিসাবে বাংলাদেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় তিন কোটি। মানসিক রোগের কারণ হিসেবে নগর জীবনের ব্যস্ততা, আর্থসামাজিক অবস্থা, হতাশা-অপ্রাপ্তি, অনলাইনে অতিরিক্ত সময় কাটানো, খেলাধুলা-সাংস্কৃতিক চর্চার ঘাটতিকে দায়ী করা হয়। মানসিক রোগ থেকে মুক্তি পেতে গৃহ এবং কর্মস্থলে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যময় সম্পর্ক গড়ে তোলা বা বন্ধুত্বপূর্ণ আচরণ এবং পরিবারে সদস্যদের পর্যাপ্ত সময় দেয়া প্রয়োজন।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাম্মী আখতার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম রাজু এবং ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন।
T.A.S / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন