ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ভয় দেখিয়ে নয়, ভালবাসার মাধ্যমে মানুষের মন জয় করতে হবে : মোনায়েম মুন্না


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৩০-১০-২০২৪ বিকাল ৬:১১

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম হোসেন মুন্না বলেছেন, মানুষকে কষ্ট দেয়া যাবে না, বেশি বেশি ভালো কাজ করতে হবে, ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। ভালো কাজ করে সাধারণ মানুষের মন জোগাতে হবে। শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে।

বুধবার (৩০ অক্টোবর) বিকালে শালিখা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সাধারণ মানুষের মাঝে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাসংবলিত লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ, মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, মাগুরা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সোহানুর রহমান, মাগুরা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ কুতুব উদ্দিন রানা, মাগুরা পৌর যুবদলের সদস্য সচিব খান মাহবুবুর রহমান শান্তি, শালিখা উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী সোহেল রানা, সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান, মাগুরা জেলা যুবদলের সদস্য রিয়াজ মোল্যা, শালিখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান, সদস্য সচিব গোলাম কিবরিয়া, শালিখা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজায়েত হোসেন সজীব, সদস্য সচিব তিতাস বিশ্বাস প্রমুখ।

T.A.S / জামান

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা