ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে গৃহবধূকে অমানবিক নির্যাতনের অভিযোগ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩০-১০-২০২৪ বিকাল ৬:২৫

মৌলভীবাজারের জুড়ীতে এক গৃহবধূককে অমাবিক নির্যাতনের অভিযোগ উঠেছে সৎভাইয়ের বিরুদ্ধে। বুধবার (৩০ অক্টোবর) উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে ঘটনাটি ঘটেছে। নির্যাতনের শিকার হাসিনা বেগম (২৫) বেলাগাঁও গ্রামের সুলতান আহমদের  স্ত্রী।

নির্যাতনকারীরা হলো- একই গ্রামের মৃত রজব আলীর ছেলে তৈয়মুছ আলী (৪০), তৈয়মুছ আলীর স্ত্রী দিপা বেগম( ৩৫), ছেলে তপন মিয়া (২০) এবং মেয়ে তমা আক্তার (২২)। মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে।

জানা গেছে, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের সুলতান আহমদের স্ত্রী হাসিনা বেগম বাবার দেয়া জমিতে স্বামীকে নিয়ে বসবাস করছেন। হাসিনা বেগমের সৎভাই  তৈয়মুছ আলী তাদের থাকার জায়গাটি দখল করার জন্য বেশ কয়েক মাস ধরে তাকে নির্যাতন করে আসছে। বুধবার দুবার হাসিনা বেগমের ওপর হামলা চালিয়ে ঘরে থাকা সবকিছু ভাংচুর করে তৈয়মুছ আলীসহ তার স্ত্রী-সন্তানরা। পরে খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এর আগে গত ১১ অক্টোবর বাড়ির জমিটি দখলের উদ্দেশ্যে সৎভাই  তৈয়মুছ আলীসহ তার স্ত্রী ও সন্তানরা হাসিনা বেগমের ওপর হামলা চালিয়ে বসতঘর ভাংচুর করে সবকিছু লুটে নিয়ে যায়। এ ঘটনায় হাসিনা বেগম আহত হলে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ওই ঘটনায় হাসিনা বেগম বাদী হয়ে সৎভাইসহ চারজনের বিরুদ্ধে জুড়ী থানায় অভিযোগ দায়ের করেন।

নির্যাতনের শিকার হাসিনা বেগম বলেন, আমার সৎভাই তৈয়মুছ আলী আমার ঘরের জায়গাটি দখল করার জন্য ইতোমধ্যে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। আজ আবারো হামলা চালিয়ে ঘরের সব মালামাল ভাংচুর করে আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, গৃহবধূকে নির্যাতনের বিষয়ে অভিযোগ পেয়েছি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / জামান

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান