ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নেতানিয়াহুকে হত্যা করবে একজন ইসরায়েলি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ১১:১৫

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার পরেই হুঙ্কার দিলেন নাঈম কাসেম। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুমকি দিয়েছেন বলে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে। 

গত সোমবার হিজবুল্লাহপ্রধান হিসেবে নাঈম কাসেমের নাম ঘোষণা করা হয়। এরপরেই প্রথমবারের মতো গতকাল বুধবার ভাষণ দেন কাসেম। তিনি বলেছেন, শত্রুকে অবশ্যই জানতে হবে আমাদের গ্রাম এবং শহরগুলোতে বোমা হামলা চালিয়ে আমাদের পিছু হটানো যাবে না।

প্রতিরোধ শক্তিশালী উল্লেখ করে কাসেম বলেন, নেতানিয়াহুর রুম পর্যন্ত আমরা ড্রোন পৌঁছাতে সক্ষম হয়েছি। চলতি মাসের শুরুর দিকে নেতানিয়াহুর বাসভবনে হামলা চালায় হিজবুল্লাহ। 

সেই হামলার কথা উল্লেখ করে হিজবুল্লাহপ্রধান বলেন, এইবার নেতানিয়াহু বেঁচে গেছেন কিন্তু সম্ভবত তার সময় এখনও আসেনি। বক্তৃতা দেওয়ার সময় নেতানিয়াহুকে একজন ইসরায়েলি হত্যা করবে বলে দাবি করেন কাসেম।  পূর্বে রেকর্ডকৃত ভাষণে কাসেম উল্লেখ করেছেন যে গ্রহণযোগ্য শর্তের মাধ্যমে হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে রাজি আছে।

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। সেই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। 

এই যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে গত বছরের নভেম্বর থেকে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষিপ্ত হামলা শুরু করে হিজবুল্লাহ। তবে এর জবাবে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের অতর্কিত হামলায় সম্প্রতি নিহত হয়েছেন হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। এছাড়া হিজবুল্লাহর অনেক সিনিয়র নেতা নিহত হয়েছেন।

T.A.S / T.A.S

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ ভারতের

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা

কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু