শাপলা বিক্রি করে সংসার চালান মনিরামপুরের আসলাম
জাতীয় ফুল শাপলা দেখতে যেমন সুন্দর, তেমনি তরকারি হিসেবে এটি খেতেও বেশ সুস্বাদু। কেউ খায় শখ করে আবার কেউ খায় অভাবে পড়ে। বর্ষা মৌসুমে জমি থেকে শাপলা তুলে তা দিয়ে ভাজি বা ভর্তা তৈরি করেন অনেকে । শাপলা সবজি বাজারে খুবই পরিচিত পেয়েছে।
যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার নিম্নআয়ের শত শত পরিবার শাপলা বিক্রির পাশাপাশি গ্রামের আগান বাগান থেকে কচুশাক, কচুড়ি, কলমিশাক থানকুনিপাতা, হেলেঞ্চাশাক, পিপুলিশাক তুলে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। এমন চিত্র দেখা গেছে মনিরামপুর উপজেলার বিভিন্ন বাজারে। সারাদিন এসব সবজি তুলে ২০০ থেকে ৩০০ টাকা আয় করছেন বলে জানান মনিরামপুরের সাতগাতী গ্রামের মিকাইল হোসেন, অবেদ আলী, হোগলাডাঙ্গা গ্রামের রমেস দাস, নিমাই দাস, অনন্য দাস, রুপালী দাসসহ আনেকে।
উপজেলার ভোমরদহ গ্রামের বাসিন্দা শাপলা বিক্রেতা আসলাম শেখ গরিব মানুষ। সুবলকাটি ডুমুর বিল ও সম্বলডাঙ্গা বিল থেকে প্রতিদিন ভোররাতে শাপলা তুলে ভ্যানগাড়িতে করে মনিরামপুর উপজেলার বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে শাপলা বিক্রি করছেন তিনি। আর এ শাপলা বিক্রি করে তার পরিবার-পরিজনের ভরণ-পোষণ নির্বাহ করছেন।
শাপলা বিক্রেতা আসলাম শেখ জানান, প্রতিদিন কমপক্ষে ৫০ থেকে সর্বোচ্চ ৬০ মোঠা (১০ পিস শাপলায় ১ মোঠা ধরা হয়) সংগ্রহ করতে পারি। এক মোঠা শাপলা ১০ টাকা দরে বিক্রি হয়। প্রতিদিন বিল থেকে শাপলা সংগ্রহ করে উপজেলার বিভিন্ন স্থানে দৈনিক ৫০০ থেকে ৬০০ টাকা বিক্রি করে থাকি। শাপলা বিক্রি করে আমি সংসার চালাচ্ছি।
তিনি আরো জানান, এই বর্ষার পানিতে আমাদের সমস্ত ধানের জমি পানির নিচে তলিয়ে গিয়ে ধান নষ্ট হয়ে গেছে। আমরা এই অঞ্চলের মানুষ খুব কষ্টে আছি। ভবদহের সমস্যা সমাধান না হলে আমাদের এই দুঃখ-দুর্দশার শেষ হবে না। আমরা মুক্তি চাই।
ভোমরদহ গ্রামের রুপালি দাস জানান, চারদিকে পানি থই থই করছে। কাজ-কাম নেই, উপার্জন নেই। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। খুব বিপদে আছি। এরমধ্যে তরি-তরকারি, চাল-ডালসহ সবকিছুর দাম বেশি হয়েছে। ছেলে-মেয়েদের মুখে তিনবেলা না হলেও দুই বেলা দুটো ভাত তুলে দেয়ার জন্য শাপলা, শাক-পাতা তুলে বিক্রি করছি। তা থেকে দিনে ২০০ থেকে ৩০০ টাকা আয় হয়, যা দিয়ে ঝাল কেনা যায় না, তা দিয়ে সংসার চালাব কী করে? বর্তমানে আমরা খেয়ে না খেয়ে দিন পার করছি। সরকার দেশ সংস্কার করছে বলছে কিন্তু আমাদের মতো গরিব মানুষ না খেয়ে থাকলে তাদের কোনো মাথাব্যথা নেই।
T.A.S / জামান
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার
লাকসামে সুরক্ষা সিটি’র বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময়
বিলীনের পথের সারথি ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা
আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য
শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত
নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা
শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন