ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বাউফলে পিতা-পুত্রের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২১ বিকাল ৫:৪০

পটুয়াখালীর বাউফলে পুত্রের নির্যাতনের শিকার হয়েছেন মর্মে পিতা মোসলেম উদ্দিন মিয়া সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাউফল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ছেলে মনিরুল ইসলাম শাহিনের বিরুদ্ধে নির্যাতিত বাবা মোসলেম উদ্দিন মিয়া বিভিন্ন অভিযোগ করেন।

বাউফল চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা মোসলেম উদ্দিন মিয়া সংবাদ সম্মেলনে জানান, তার ছেলে মনিরুল ইসলাম শাহিন আমার পরিবারসহ এলাকার মানুষজনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সে একজন চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যু। সে গ্রামের কোনো সালিশ ব্যবস্থা মানে না। গায়ের জোরে চলে, সাধারণ মানুষের ওপর বেআইনি আক্রমণ ও বিভিন্ন অপকর্ম করে। আমি ও আমার পরিবারের সদস্যরা অপকর্মমূলক কর্মকাণ্ডে বাধা দিলে বিভিন্ন সময় আমি ও আমার পরিবারের সদস্যদের মারধর করে। একপর্যায়ে আমার স্ত্রী শাহিনের (ছেলে) বিরুদ্ধে ২০২০ সালের ৬ আগস্ট থানায় জিডি করে (জিডি নং ২৬৫)। জিডির ঘটনা জানতে পেরে আমাকে ও আমার স্ত্রীকে আবার মারধর করে ঘরের বিভিন্ন মালামাল ভাংচুর করে। আমার স্ত্রী আবার বাদী হয়ে ছেলে শাহিনের বিরুদ্ধে সিআর (২০৪/২০) মামলা করে। এরপর হাত-পা ধরে ভালো হয়ে যাবে মর্মে আপসে মামলা তুলে আো হয়। পরে আবার আমাদের মারধর করাসহ বিভিন্ন অপকর্ম করলে ছেলে শাহিনের বিরুদ্ধে গত ১ আগস্ট বাউফল থানায় জিডি করি।

তিনি ‍আরো জানান, তার বিরুদ্ধে সিআর মোকাদ্দমা ২৭৭/২১, তারিখ ১০/০৮/২০২১, জিআর ১৩৭/১৮, তারিখ ০২/০৫/২০১৮, জিআর ৩২০/১৭, তারিখ ০৬/০৯/২০১৭, জিআর ৩৬১/১৭, তারিখ ০৮/১০/২০১৭, জিআর ২৬৪/২০, তারিখ ২২/১১/২০২০, ধর্ষণচেষ্টা অপরাধ জি,আর ২৬৫/২০, তারিখ ২৩/১১/২০২০-সহ একাধিক মামলা আছে।

এদিকে বিকেল ৩টার দিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাউফল উপজেলা শাখার অফিস কক্ষে মনিরুল ইসলাম শাহিন তার পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, আমার দাদা জীবিত থাকাকালীন তার কাছ থেকে ১৩৫ শতাংশ জমি ক্রয় করি। কুচক্রী মহলের পরামর্শে ওই জমি আমার বাবা তাদের নামে লিখে দিতে বলেন। আমার বাবা আজ ৩০ বছর ধরে বেকার। আমার মামা ডা. মো. শিহাব উদ্দিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। আমি তার সহযোগিতায় আমার বাবার বড় সন্তান হয়ে আমার ভাই-বোনদের লেখাপড়া শিখিয়ে বড় করেছি। আমার জমি আমি তাদের নামে লিখে বেব কেন? এ নিয়ে আমাদের মধ্যে ঝামেলা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার অফিসার ইনচার্জ জানান, মনিরুল ইসলাম শাহিনের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

এমএসএম / জামান

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার