ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় ৩৫ বছর কর্মজীবন শেষে শিক্ষকের আবেগঘন বিদায়


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ২:৪৩

নাটোরের সিংড়ার আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েঝে। আবেগঘন এই বিদায় অনুষ্ঠানে ওই শিক্ষকের জন্য সকলের চোখে পানি ছিল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও প্রতিষ্ঠানের সভাপতি মো. জিয়ারুল হকের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আলী আশরাফ।

এ সময় বক্তব্যে দেন- অবসরপ্রাপ্ত শিক্ষক মঞ্জুর কাদের, আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ বাহা উদ্দিন, গোলাম মোস্তফা, সোহরাব হোসেন, খায়রুল ইসলাম, অভিভাক সদস্য মো. আকরাম হোসেন, সহকারী শিক্ষক মো. শামীম রেজা প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে বিভিন্ন শুভেচ্ছা উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, বিদায়ী প্রধান শিক্ষক মো. জিয়াউল হক ৩৫ বছর কর্মজীবন শেষে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার মধ্যদিয়ে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তিনি ২০১০ সালে সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন এবং শিক্ষা মন্ত্রণালয়ের তত্বাবধানে ২০১৭ সালে শিক্ষা সফরে ভারতে ভ্রমণ করেন।

T.A.S / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক