প্রতারণার অভিযোগে লালমনিরহাট জেলা ছাত্রসমাজের সাবেক আহ্বায়ক গ্রেফতার
উচ্চপদস্থ ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে জাকিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতার জাকিরুল ইসলাম লালমনিরহাট জেলা ছাত্রসমাজের সাবেক আহ্বায়ক এবং জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) লালমনিরহাট জেলা ছাত্রসমাজের সাবেক আহ্বায়ক জাকিরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, জাকিরুল ইসলাম নামে একজন প্রতারক তার ০১৭১০৪৭৪১০৭ নাম্বারের সিম ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ আইডি খোলেন। যেখানে সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের ছবি ব্যবহার করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়া অথবা বদলি করিয়ে দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেন।
এজাহারে ডিবি পুলিশ উল্লেখ করে, জাকিরুলের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে ভালো সম্পর্ক রয়েছে। এছাড়া তিনি সরকারি কর্মচারীর প্রতীক এবং রূপ ধারণ করে প্রতারণার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন এবং ব্যক্তিগত প্রভাব খাটিয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমারাম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল আউয়ালকে সেনপাড়া পর্বতা ভূমি অফিস, মোহাম্মদপুর ভূমি অফিস, মিরুপুর ভূমি অফিসে বদলি করিয়ে দিতে চেয়ে অর্থ গ্রহণ এবং আত্মসাৎ করেন। এছাড়া জাকিরুল হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন চাকরির তদবির করার নাম করেও অর্থ হাতিয়ে নেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক জাকিরুল ইসলামকে আটক-পরবর্তী মোবাইল জব্দ এবং জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে জাকিরুল প্রতারণার বিষয়টি স্বীকার করেন বলে এজাহারে উল্লেখ করে ডিবি। পরে এ ঘটনায় লালমনিরহাট ডিবি পুলিশের এসআই অমিতাভ রায় সদর থানায় জাকিরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেন।
এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, উচ্চপদস্থ ব্যক্তিবর্গের তথ্য ব্যবহার করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে জাকিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার লালমনিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার জাকিরুলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের।
T.A.S / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি