চন্দনাইশের ইউএনও মাহমুদা বেগম নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমকে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (৩০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২-এর উপ-সচিব মুহাম্মাদ ইব্রাহিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (নং-০৫.০০.০০০০.১৩৯.১৯.০১০.২৪-৫০৮) মাহমুদা বেগমকে (১৭৬৩৬) নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দেয়া হয়। নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত পদে শিগগিরই দায়িত্ব পালন করবেন তিনি।
পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে মাহমুদা বেগম এই প্রতিবেদককে বলেন, চন্দনাইশ একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এ উপজেলার মানুষের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। চন্দনাইশ উপজেলাবাসী সব বিষয়ে উপজেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। এজন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং উপজেলাবাসীর কাছে কৃতজ্ঞ। আমার পরবর্তী কর্মস্থলের জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।
৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য মাহমুদা বেগম ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। খোঁজ নিয়ে জানা গেছে, এর পূর্বে তিনি সততা ও দক্ষতার সঙ্গে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মেলান্দহ ও জামালপুর সদর উপজেলা, জামালপুর জেলা প্রশাসন দপ্তর, মৌলভীবাজার জেলা প্রশাসন দপ্তর এবং সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর মাহমুদা বেগম শেরপুর জেলার নাকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের দশকাহুনিয়া গ্রামের মো. মঞ্জুরুল হক ও শাহানাজ বেগম দম্পত্তির সন্তান। ব্যক্তিগত জীবনে মাহমুদা বেগম বিবাহিত এবং তিন সন্তানের জননী। তার স্বামী একজন সফল ব্যাংকার।
T.A.S / জামান
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত