ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পাঁচবিবি উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহমুদুল হাসান


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৩১-১০-২০২৪ বিকাল ৬:২৬

জয়পুরহাটের পাঁচবিবি  উপজেলার নবাগত  নির্বাহী অফিসার  (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মাহমুদুল হাসান। বৃহস্পতিবার  (৩১ অক্টোবর ) দুপরে ভারপ্রাপ্ত জয়পুরহাট  জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের  কাছে যোগদানপত্র দাখিল করেন তিনি। পরে বিকেলে পাঁচবিবি  উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

মাহমুদুল হাসান ৩৬ তম বিসিএসের (প্রশাসন) একজন কর্মকর্তা। ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর চাকুরীতে যোগদান করেন। তার নিজ জেলা গাইবান্ধা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন।পাঁচবিবিতে  যোগদানের আগে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত  ছিলেন।  তিনি প্রথম  শেরপুর  জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসাবে যোগদান করেন এবং পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঘোড়াঘাট উপজেলায় দায়িত্ব পালন করেন।

পাঁচবিবি  নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান  বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। পাঁচবিবি  উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় পাঁচবিবি  উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।

T.A.S / T.A.S

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড