রায়গঞ্জে জাতীয় যুব দিবস পালিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার আয়োজনে আলোচনা সভা, ঋণের চেক ও প্রশিক্ষন ভাতা বিতরণ করা হয়েছে।
"দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ " এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আযাদ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন, উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ, রায়গঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব আলী হায়দার আব্বাসী, উপজেলার সামাজিক উন্নয়ন মুলক সংগঠন প্রথিক যুব সংঘের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ কিভাবে যুব সমাজকে কাজে লাগিয়ে একটি উন্নত দেশে পরিণত হয়েছে সে বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা আরো বলেন, তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেয়। সময়ের সঙ্গে প্রশিক্ষণে প্রোগ্রামিং ও ফ্রিল্যান্সিংয়ের মতো আধুনিক বিষয় যুক্ত হয়েছে বলে জানান তারা।
অনুষ্ঠানে অন্যান্যের মধে উপস্থিত ছিলেন সকল কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও সূধীজন প্রমুখ। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ যুব প্রশিক্ষণার্থীদের মাঝে ঋণের চেক ও প্রশিক্ষন ভাতা বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই
চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প